মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক পৌর প্রশাসক আজিজুল হক চৌধুরী ১০ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রথম প্রশাসক আজিজুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী বৃহষ্পতিবার।

প্রয়াত আজিজুল হক চৌধুরীর পুত্র সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, নিজ নামে স্বমহিমায় উজ্জল বর্ণাঢ্য জীবনের অধিকারি আজিজুল হক তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনীতিবিদ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রাশাসক। তিনি কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারী, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে কলারোয়াবাসী। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী।
জীবদ্দশায় তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আজিজুল হক চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত