শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ষ কলারোয়া আলিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বজলুর রহমানের সভাপতিত্ত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ প্রতিষ্ঠাকালীন আরবী প্রভাষক ওমর আলী, সহকারী শিক্ষক আব্দুল গফফার ও সহকারী শিক্ষক (গ্রন্থগারিক) আব্দুর রহিম এর অবসরজনিত “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আব্দুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, প্রফেসর আব্দুর রাজ্জাক, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সুপার মোনায়েম হোসেন, ইদ্রিস আলী, আবু ইউসুফ, আ. মোমিন, বজলুর রহমান, আ.সাত্তারসহ সকল মাদ্রাসার সুপারগন।

এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বিজি মাওলা, ব্যাংকার আব্দুর রহিম বাবু, জিএম ফৌজি, আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত ডিজিএম, আ. ওহাব, সিরাজুল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন।
বিদায়ী সংগীত পরিবেশন করেন ফাজিল ১ম বর্ষের ছাত্র মুস্তাহিদুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার উপহার সামগ্রী তুলে দেয়ার পর কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাও. তৌহিদুর রহমানের বক্তব্যের পরে বিদায়ী শিক্ষকদের হাতে মোবাইল সেট তুলে দেন আ. মোমিন, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম ও শেখ তামিম হাসান।

পরে মাদ্রাসার পক্ষ থেকে কলারোয়া পৌরসভার মেয়র, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, প্রফেসর আবু বুক্কর সিদ্দীক, আমানুল্লাহ আমান উপহার সামগ্রীর ব্যাগ বিদায়ী শিক্ষকদের হাতে তুলে দেন।

দিনের শুরুতে প্রত্যেক বিদায়ী শিক্ষকদের বাড়ি থেকে মটরসাইকেল বহর ও প্রাইভেটকার করে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন মাদ্রাসার শিক্ষকগন। আসার পরে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে শিক্ষার্থীরা বরণ করে নেয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব