শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা উপহার বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোর প্রধানদের কাছে হরেক রকমের শীতের পিঠা পাঠাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সময়ে হতাশা কাটাতে এই পিঠা ভাগাভাগি করে খাওয়ার উৎসব।

এ ধরনের উৎসবে সরকারবিরোধী দলগুলোর মধ্যে আরও ঐক্য তৈরি হবে বলে মনে করছেন বিএনপির মিত্র দলগুলোর নেতারা।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৮-১০ রকমের পিঠার বাক্স পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে আমাদের পিঠা দেওয়া হয়েছে। খুব ভালো লাগছে, আমরা খুশি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা জোটসহ নির্বাচন বর্জনকারী ৬২ রাজনৈতিক দলের নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। সোমবার ২০টি দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২টি দলের নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সব দলের নেতাদের মাঝে পৌঁছে দেয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা। এতে রয়েছে ঝাল পিঠা, পাটি সাপটা পিঠা, পুলি পিঠা, পাকন পিঠাসহ আরও কয়েক রকমের।

এসব পিঠা বিএনপির তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এবং কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামলের নেতৃত্বে মিত্রদলগুলোর প্রধানদের কাছে পাঠানো হচ্ছে।

ইকবাল হাসান শ্যামল বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় প্রথম পিঠা নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমদসহ ২টি দলের সভাপতি, চেয়ারম্যানের কাছে পিঠা পৌঁছে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার ২০জন নেতার কাছে এই পিঠা পাঠানো হয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়ে নেতারা খুশি হয়েছেন। ভালো লাগা প্রকাশ করেছেন। আমাদেরও তারা আপ্যায়ন করিয়েছেন। কিছুক্ষণ খোশ গল্প করেছি।

সোমবার তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়েছেন বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।
পিঠা পেয়েছেন জানিয়ে ইরান বলেন, কার্টেসি হিসেবে এটা পাঠিয়েছেন তারা। শীতকালীন পিঠা রাজনীতিতে নিজেদের সৌহার্দ্য বাড়াতে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। এটি একটি রাজনৈতিক দিক। এটি একটি ভালো দিক, নতুনত্ব। সমমনা দলের সঙ্গে পৌষের পিঠা উৎসবেও শরিক হয়েছেন তারা। সেভাবেই দেখছি।

তারেক রহমানের পিঠার বাক্স পেয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে পিঠা পেয়েছেন। তিনি বলেন পিঠা পেয়েছি। আমার সামনেই টেবিলে আছে। আমার পার্টি অফিসে। বিএনপিকে ধন্যবাদ আমার এবং আমার পরিবারের জন্য পিঠা পাঠিয়েছে।

তিনি বলেন, ভালোই লাগছে তবে আমাদের গোলটাতো মিস হয়ে গেলো। আমরা যে জন্য আন্দোলন করলাম পনেরো বছর, সেটি তো সাকসেসফুল করতে হবে। এখনও সময় আছে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান