শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলাব্যাপী আইন-শৃঙ্খলা সমুন্নত রক্ষায় কমিটি গঠন

দীপক শেঠ,কলারোয়া: কলারোয়া উপজেলার আইন-শৃঙ্খলা সমুন্নত ও স্বাভাবিক রাখতে উপজেলাব্যাপী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গঠিত প্রতিটি কমিটির আহবায়কের দায়িত্ব থাকছে ছাত্রদের হাতে।

এছাড়া প্রতিরোধ কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষকবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সংখ্যালঘু পরিবার ও তাদের উপাসনালয়গুলোর সুরক্ষায় দায়িত্ব পালন করবেন।

প্রতিরোধ কমিটির আহবায়কেরা হলেন: কলারোয়া পৌরসভায় শেখ আবির আহম্মেদ, জয়নগর ইউনিয়নে মোজাহিদ হোসেন ও ইনজামামুল হেসেন, জালালাবাদে সাইদুর রহমান, সোনাবাড়িয়ায় খালিদ হাসান, কেঁড়াগাছিতে তারিক আজিজ, লাঙ্গলঝাড়ায় আহসান হাবিব সেতু, চন্দনপুরে মেহেদী হাসান, কেরালকাতায় এসএম তন্ময়, কুশোডাঙ্গায় শাহেদ হাসান ও মুদাচ্ছির হোসেন।

দেয়াড়ায় কারিমুর হোসেন ও যুগিখালিতে মাসুমবিল্লাহ ও মুহাম্মদ আবু জাফর। তবে হেলাতলা ও কয়লা ইউনিয়নের প্রতিরোধ কমিটির নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। শুক্রবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিরোধ কমিটির নাম প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু