রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশিয়াডাঙ্গা চ্যাম্পিয়ান

কলারোয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় প্রাথমিক গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মফে, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা।

বালকদের ফাইনাল খেলায় মুখোমুখি হয় খোরদো বনাম জালালাবাদ সপ্রাবি। আকর্ষনীয় এই ফাইনাল খেলায় কোন দলই গোল করতে পারে নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জালালাবাদের অনিক গোল করে এগিয়ে যায়। নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পারায় ঐ এক গোলে জালালাবাদ সপ্রাবি চ্যাম্পিয়ান এবং খোরদো সপ্রাবি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে এবং বালিকাদের ফাইনালে মুখোমুখি হয় তুলসীডাঙ্গা বনাম কাশিয়াডাঙ্গা সপ্রাবি। নির্ধারিত সময়ের প্রথমার্থে কেন দল গোল করতে পারে নি।

কিন্তু ২য়ার্ধে কাশিয়াডাঙ্গা রিফাহ ১ টি গোল করে। খেলায় আর কোন গোল না হওয়ায় ঐ একই গোলে কাশিয়াডাঙ্গা সপ্রাবি চ্যাম্পিয়ান হওয়ার যোগ্যতা অর্জন করে এবং তুলসীডাঙ্গা সপ্রাবি রানার আপ হয়। ম্যান অফ দ্যা ফাইনাল অনিক (বালক,জালালাবাদে), এবং রিফাহ (বালিকা,কাশিয়াডাঙ্গা),সব্বোর্চ গোলদাতা ইয়াছিন বিশ্বাস (খোরদো), শামসন্নাহার ( তুলসীডাঙ্গা)।

খেলা গুলি উপভোগ করেন ইউ,আর,সি ইনস্ট্রাটকর নুর ইসলাম মৃধা, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ আশেকুজ্জামান,রবি শঙ্কর দেওয়ান,মন্ডল মূধুসুদন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, কলারোয়া উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন,সাতক্সীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কে,এম, আনিছুর রহমান, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ,শিক্ষা অফিস সহকারী মোঃ আজহারুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী শিক্ষকগন,সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

খেলা গুলি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম,মোমিনুর রহমান। রেফারীদের সম্বনয়কারী ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আঃ ওহাব মামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ