মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসী রুবেলের মৃতদেহ নিয়ে তৈরি হয়েছে মর্মান্তিক ঘটনা

যশোরের শার্শা উপজেলা বাগুড়ী গ্রামের নিবাসী ও বর্তমান সৌদি আরব প্রবাসী রুবেল হোসেনের মৃতদেহ নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। সে গত (৩ জুলাই) সৌদি আরবে বাংলাদেশ সময় বেলা ১২টার সময় মৃত্যু বরণ করেন।

মৃতদেহ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে (২৬ জুলাই) বুধবার দুপুর ২টার সময় রুবেল হোসেনের নিজ গ্রামে এলে মৃতদেহ দেখার পরে তৈরি হয় নানা ধূম্রজাল। মৃতদেহটি দেখে রুবেল হোসেনের মা, বাবা ও পরিবারসহ এলাকার কেউ চিনতে পারিনি যে এটা তাদের সন্তান। পরে অনেকটা ইচ্ছার বাহিরে মৃতদেহটি বুধবার রাত ৮ টার সময় বাগআঁচড়া সাধারণ গোরস্থানে দাফন করা হয়।

নিহত রুবেল হোসেন শার্শা উপজেলা ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা মাঠপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।

জানা গেছে, মাত্র এক বছর আগে পরিবারের সামান্য সুখের জন্য রুবেল হোসেন (বিদেশ) সৌদি আরবে যায়। সে ওখানে একটি মাদ্রাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু কুরবানী ঈদের কারনে দুই মাস ওই মাদ্রাসা টি ছুটি হয়ে যায়।

ছুটির কারণে মাদ্রাসায় কাজ না থাকায় রুবেল হোসেনের একজন পরিচিত ব‍্যক্তির সাথে অন্য জায়গায় সেফটি ট্যাংক পরিষ্কার করার কাজে যাই। ওই সেফটি ট্যাংকে মধ্যে পড়ে রুবেল হোসেন অচেতন হয়ে পড়ে। পরে তার সহযোগীরা সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল হোসেনের মা ময়না খাতুন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে মৃতদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এটি আমার ছেলের মৃতদেহ না। যাতে আমি আমার ছেলের মৃতদেহ দ্রুত পায় সেই ব্যবস্থা করা হোক।

অন‍্যদিকে যে মৃতদেহ টি (২৭ জুলাই) বাংলাদেশের প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত রুবেল হোসেনের ঠিকানায় পাঠানো হয়েছিল বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের অনুমতিক্রমে মৃতদেহ কবর থেকে উত্তোল করে (২৭ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় স্থানীয় চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের মাধ্যমে হস্তান্তর করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে লাশটি ভুলে রুবেল হোসেনের ঠিকানায় আসছিলো সেটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জবডল গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সৌদি প্রবাসি মৃত মোজাম্মেল হকের।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ