মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে গুনিজন সংবর্ধনা

কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে সাতক্ষীরা- ১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও দুদকের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিমকে ‘গুনিজন সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পাবলিক ইন্সটিটিউট চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা।

সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে পাবলিক ইন্সটিটিউট, সেবা ও বেঙ্গল টাইগার স্কাউট গ্রুপ। তবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত সভাপতি এডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু।
আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, সেবার মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বাগআঁচড়া শেখ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ইউনুস আলী বাবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক ইন্সটিটিউটের নির্বাহী সদস্য শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়