রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজারের কাঠের ব্রীজ পুন:নির্মাণ

জাহাঙ্গীর হোসেন: কলারোয়া তরকারি বাজার সংলগ্ন বেত্রবতী নদীর উপর কাঠের ব্রীজ পুন:নির্মাণ করেছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। কলারোয়া কাঁচা বাজার ও মুরারীকাটির সংযোগ স্থাপন করেছে মানুষের হেটে পারাপারের এই ব্রীজটি।
জানা গেছে, বহু বছর ধরে প্রতিদিন বাঁশ ও কাঠের তৈরি ওই সাঁকো দিয়ে বেত্রবতী নদী পারাপার করেন ২/৩ হাজার মানুষ। জনগুরুত্বপূর্ণ ওই ব্রীজটি চলতি বছরের বর্ষার শুরুতে অতিরিক্ত পানির চাপ ও শেওলার চাপে ভেঙে যায়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। হালকা যানবাহন ও মানুষ চলাচলের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় নদীর এপার-ওপারে পৌছাতে প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছিলো। এছাড়াও যোগাযোগ বাঁধাগ্রস্থ হয়ে পড়ে পৌরসভার ২টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নের সাথে উপজেলা বা পৌরসদরের। এতে পাকা ব্রিজের মুখে ও বাজারের মধ্যে যানজটের সৃষ্টিও হচ্ছিলো। এছাড়া নানান সমস্যাও দেখা দিতে শুরু করে। এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রশাসনের আশ্বাসে আবারো বাঁশ-কাঠের ব্রীজ বা সাঁকো নির্মাণের কাজ শুরু করে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। প্রায় ১লাখ টাকা খরচে পুন:নির্মাণ করা হয় জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজ বা সাঁকোটি। এতে মানুষের ভোগান্তি কমার পাশাপাশি উপকৃত হচ্ছে ঐতিহ্যবাহী টালি শিল্পের সঙ্গে জড়িত ব্যাবসায়ীরাও।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকালে পুন:নির্মিত ব্রীজটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এসএম খালিদ, যুবদল নেতা লিটন, জয়নাল, বাবুসহ আরো অনেকে।
স্থানীয়রা ভবিষ্যতে ওই স্থানে স্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ