রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেল এর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় কলরোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

কার্ডধারী সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য তুলে দিয়ে ওই কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টিসিবির ডিলার আজারুল ইসলাম, ট্যাগ অফিসার হুমায়ুন কবির, থানার এএসআই আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আবদুল্লাহ, ইউপি সদস্য ফারুক হোসেন আনসারী, ইউপি সদস্য শাহনুর রহমান, ইউপি সদস্য আবু জাফর, ইউপি সদস্য সেলিনা পারভীন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, টিসিবির ডিলারের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সরকারের নির্দিষ্ট নীতিমালা ও নিয়মের বাহিরে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা