রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটু সহযোগিতায় অনেক উপকার ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার ছায়া রানীর

সাতক্ষীরার কলারোয়ায় ছায়া রানী কুন্ডুর আজ সন্তানের নাড়িতে, ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। আর্থিক অসহায়ত্বের সাথে শারীরিক অসহায়ত্ব যোগ হয়ে মানবেতর জীবন যাপন করেছে সে। ঠিকমতো চিকিৎসা সম্পন্ন করাতে না পারলে উদীয়মান ও প্রতিভাবান এই মানুষের জীবনে প্রদীপ হয়তো নিভে যেতে পারে। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে ইতোমধ্যে যে যার সাধ্য মতো ছায়া রানীর পাশে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই, মানবিক আহবান জানিয়েছেন অন্যদের প্রতিও।

বাসা সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভাধীন ঝিকরা ৫নং ওয়ার্ডে। স্বামীর নাম কার্তিক কুন্ডু, তিন পুত্র সন্তান আছে। এখন সে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। ৫ মাস আগে এই কঠিন রোগটি ধরা পড়ে ছায়া রানীর। এতোদিন যাবত পরিবার ও আত্মীয় স্বজনের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে এসেছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা মারাত্মক খারাপ তাই সাহায্যে সহযোগিতা চাইছে।

কিন্ত আজ সে কঠিন ও ব্যয়বহুল রোগে আক্রান্ত। ঠিকানা হয়েছে হাসপাতাল আর বাড়ি। ছায়া রানী আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরা আহসানিয়া মিশন ক্যান্সার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিশ দিন পর পর হাসপাতালে গিয়ে কেমোথ্যারাপি দিয়ে বাড়িতে চলে আশে। তাতে অনেক অর্থের প্রয়োজন।

স্থানীয় ছাত্রনেতা রাশেদ কলারোয়া নিউজে জানান, অনেকেই সাধ্য মতো তার চিকিৎসার খরচ মেটাতে চেষ্টা করছে। যেহেতু ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী তাই মানবিক সহযোগিতায় তার পাশে থাকতে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

সাহায্য প্রেরণের মাধ্যম: বিকাশ ও নগদ পারসোনাল 01960089773

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা