সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিটির সভা

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পাঠদান উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে হাফিজিয়া মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের পবিত্র কোরআন মজিদ তালিম তথা পাঠদান উদ্বোধন করা হয়।

মাদরাসার অফিসরুমে ও হাফিজিয়াখানায় স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে পৃথক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘরোয়া দুই অনুষ্ঠানেই করোনাকালীন সময়ে মাস্ক পরিধান, ঘন ঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলের মাঝে সচেতনা সৃষ্টির তাগিদ দেয়া হয়। একই সাথে সরকারি সকল নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট থাকার আহবান জানানো হয়।

মাদরাসার সভায় বিগত আয়-ব্যয়, সমস্যা-সম্ভাবনা, বার্ষিক কর্মপরিকল্পনাসহ প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ উন্নতিকল্পে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

হাফিজিয়া মাদরাসার ১০জন ক্ষুদে শিক্ষার্থীকে কোরআন মাজিদ পাঠদান শুরু এবং অপর ১০জন ক্ষুদে শিক্ষার্থীকে আমপারা পাঠদান শুরু করানো হয়।

উভয় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান দু’টির সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর।

সভায় উপস্থিত ছিলেন চন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ, হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব বায়েজিদ হোসেন, হাফেজ আবু সাঈদসহ শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ইসলামী লেখক ও বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদীকে হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত করা হয়।

কোরআন পাঠ উদ্বোধন শেষে বিশেষ দোয়ানুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে আল্লাহর নিকট সাহায্য কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল