সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর কলেজের নতুন গভর্নিং বডি’র সভা

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের নতুন গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ওই কমিটির প্রথম সভা স্বাস্থ্যবিধি মেনে সোমবার দুপুরে কলেজের অফিসরুমে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়- ‘করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও অনলাইনে ভার্চুয়াল ক্লাস, শিক্ষকদের ইএফটি, শিক্ষার্থীদের ভর্তি, উপবৃত্তিসহ নানান অনলাইনকেন্দ্রিক কাজ সম্পাদন করতে হচ্ছে। ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও কলেজের লাইব্রেরি সংষ্কার, সম্প্রসারণ, কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, ফুলের বাগান, বনজ ও ঔষধী গাছ রোপন, অভ্যন্তরীণ উন্নয়নমলূক বিভিন্ন কাজ এগিয়ে চলেছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ার পর প্রথম অভিষেক সভায় এগুলো তুলে ধরা হয়। একই সাথে আগামিতে কলেজের সার্বিক উন্নতিকল্পে সিদ্ধান্ত নেয়া হয়।’

প্রতিষ্ঠানটির গর্ভনিং বডি’র (জিবি) সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ঢাকা থেকে সভায় ভার্চুয়ালী অংশ নেন ও সভাপতিত্ব করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর,  হিতৈষী সদস্য সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী ও দ্যুৎসাহী সদস্য কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। অপর দ্যুৎসাহী সদস্য বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক রবিউল ইসলাম ভার্চুয়ালী অংশ নেন।

এসময় বিশিষ্ট ইসলামী লেখক-বক্তা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, কলেজের শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক