শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কলারোয়ার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে হয়রানি অভিযোগ করেছেন রেকছোনা খাতুন।

গত (১৭ ই আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা রেকছোনা খাতুন, স্বামী- মৃত এরশাদ আলী কে চেয়ারম্যান বিশাখা তপন সাহা ওয়ারেশ কায়েম সার্টিফিকেট না দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছে।

অভিযোগ পত্র থেকে জানাগেছে, রোকছোনা খাতুনের স্বামী গত ০৩/০৮/২০২০ তাং স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন এবং তার একটি ১৫ বছরের পুত্র সন্তান রয়েছে। তার স্বামীর মৃত্যুতে গত ২১/০৬/২০২১ সালে সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়েছিলেন। বর্তমানে ওয়ারেশ কায়েম সার্টিফিকেটের জন্য আবেদন করলে, মুকুল মোড়ল, পিতা- মজিদ মোড়ল, গ্রাম- ক্ষেত্রপাড়া ও শফিকুল রহমান, পিতা- এরশাদ বিশ্বাস, বসন্তপুর এই দুই জনের ইন্ধনে চেয়ারম্যান বিশাখা তপন সাহা, রেজাউল মেম্বর ও মহিলা মেম্বর তানজিলা খাতুনের যোগসাজসে তার স্বামীর ওয়ারেশ কায়েম থেকে তাকে বাদ দিয়ে, তার স্বামীর ব্যাংকে রেখে যাওয়া টাকা ও সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করার পায়তারা করছে, সেই সাথে তার বাড়ি দখলের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ তার।

শুধু তাই নয় ভুয়া তালাকের এফিডেভিড দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে তাকে হয়রানি করছে বলে অভিযোগ রেকছোনা খাতুনের। তার স্বামীর মৃত্যুর পর তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়েছিলেন সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। বর্তমান চেয়ারম্যান বিশাখা তপন সাহা ভুয়া এফিডেভিড দেখিয়ে তাকে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে রেখছোনা খাতুন হয়রানির বিষয়ে করারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরারব লিখিত অভিযোগ করেছেন এবং এই হয়রানির সুষ্ঠ তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক