শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালীতে ৪র্থ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বর মফিজুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ সেপ্টেম্বর। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম।

তিনি উপজেলা ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী ছিলেন। কিন্তু ওই ওয়ার্ডে তিনি ছাড়া আর কোন প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এক পত্রে জানিয়েছেন।

এ নিয়ে তিনি চার বার নির্বাচিত হলেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিনি একমাত্র প্রার্থী ছিলেন। যে কারণে উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ঘোষণা করেছে।

প্রসঙ্গত, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৩জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫জন।

কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের টানা চারবার নির্বাচিত ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, এলাকায় আমার জনপ্রিয়তা থাকায় কোন প্রার্থী আমার বিরুদ্ধে দাঁড়ায় নি। ফলে আমি টানা ৪র্থ বার নির্বাচিত হয়েছি।

তিনি এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত