শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর লাঙ্গল

একটা সময় ছিলো লাঙ্গল গরু ছাড়া কৃষকের জমিচাষ অসম্ভব ছিলো। আজ সেই লাঙ্গল গরুর দেখা পাওয়া বড়ই মুশকিল। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী লাঙ্গল। চাষের জন্য আধুনিক কলের লাঙ্গল ব্যবহারে হারিয়ে গেছে গরুর লাঙ্গল। বছরের দুইটা সময় চাষের পর জমিতে মই দেওয়ার জন্য শুধুমাত্র গরু ও মই ব্যবহার করা হয়। বাকি কাজ কলের লাঙ্গল দিয়ে সেরে ফেলা হচ্ছে।

এদিকে ইরি, বোরো ধানের আবাদের সময় কলের লাঙ্গল দিয়ে চাষের পর কর্দমাক্ত জমিতে মই দেওয়ার জন্যই গরু ও মই ব্যবহার করা হয়। অন্য সময় চাষের জমিতে কলের লাঙ্গলের পেছনে মই বেঁধে জমিতে মই দেওয়ার কাজ করা হচ্ছে। একটা সময় অনেকের জীবিকা নির্বাহ হতো লাঙ্গল গরু দিয়ে চাষ করে। এখন আধুনিকতার ছোয়ায় তারা বেছে নিয়েছেন বিকল্প উপায়।

জয়নগরের নীলকন্ঠপুর গ্রামের মোঃ সৈলদ্দি গাজী জানিয়েছেন, বছরের দুইটা সময়ে শুধুমাত্র হালের বলদ ও মইয়ের প্রয়োজন হয়, বাকি কাজ কলের লাঙ্গল দিয়ে সেরে ফেলছে কৃষকেরা। লাঙ্গল গরুর প্রয়োজন বর্তমানে নেই বল্লেই চলে।

একি কথা জানিয়েছেন জয়নগরের শম্ভু ঘোষ, বছরের দুইটা সময়ে গরু ও মইয়ের প্রয়োজন পড়ে, ইরি, বোরো মৌসুমে। বাকি সব কাজ কলের লাঙ্গল দিয়ে সেরে ফেলা হয়। গরুর লাঙ্গলের প্রয়োজন বর্তমানে নেই বল্লেই চলে। পরিশেষে একটি কথাই উঠে এসেছে কালের বিবর্তনে এসমাজ পরিবর্তনশীল। তারই জ্বলজ্বলে উদহারন আমাদের হালের লাঙ্গল গরু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক