বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩০জনে শনাক্ত ২৭

কলারোয়ায় গত ৪দিনে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত কমেছে

কলারোয়ায় চলতি সপ্তাহে গত ৪দিনে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্তের হার কিছুটা কমেছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪দিনে কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষা করান ১৩০জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৭জন। নমুনার বিপরীতে শনাক্তের হার শতকরা প্রায় ২১ ভাগ।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫জন মহিলাসহ ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের নুরনাহার (৪১), ট্যাপা গ্রামের আব্দুল মাজেদ (৩৬), পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের রুমানা (২৮), একই গ্রামের রুহানুল আমীন (৩৬), সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাামের আমলা মন্ডল (৫০), একই গ্রামের পারুল মন্ডল (৩২), হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রেবেকা মন্ডল (৪৫) ও চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৭)।

এদিন স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩৬জনের পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত ৮জন বাদে ২৮ জনের নেগেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এর একদিন আগে সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৫৪জনের নমুনা পরীক্ষায়ও ৮জনের করোনা শনাক্ত হয়, নেগেটিভ রিপোর্ট আসে ৪৬জনের। আর রবিবার ২৯জনের পরীক্ষাতেও পজেটিভ আসে ৮জনের। শনিবার মোট ৬জন করোনা শনাক্ত হলেও কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১১জনের মধ্যে ৩জন শনাক্ত হন। বাকী ৩জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা