সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘের মালিকদের অর্থায়নে খাল পরিস্কার কর্মসূচী

কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড শংকরপুর গ্রামের মাছের ঘের মালিকদের নিজস্ব অর্থায়নে শংকরপুর থেকে রায়পুরের মানাঘাটা পর্যন্ত খাল পরিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে।

পাঁচনল, জালালাবাদ, নারায়নপুর, শংকরপুর বিলের পানি যাওয়ার একমাত্র খালে কিছু অসাধু মাছ আহরণকারী অবৈধভাবে বাঁশের পাটা দিয়ে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে শংকরপুরের বহু মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম।

একদিকে আকাশের অতিবৃষ্টি অন্যদিকে অবৈধভাবে পাটা দিয়ে মাছ ধরার কারণে শংকরপুর গ্রামের অধিকাংশ মাছের ঘের পানিতে ডুবে যাওয়ার লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে ঘের মালিকরা জানান।

মাছচাষী মাহমুদুল হাসান বলেন, বাটরা, রায়পুর গ্রামের অধিকাংশ ঘের মালিকরা তাদের ঘেরের কাদা/নেল কেটে খালে দেয়, এতে করে খাল ভরাট হয়ে যাচ্ছে। সরকারী ভাবে বহুদিন ধরে এ খাল খনন ও পরিষ্কার করা হয় না। নেই কোন তদারকীও।

আরেক মাছচাষী আলফাজ হোসেন বলেন, বর্ষাকালে, বাটরা, রায়পুর, কুশোডাঙ্গা, শিবনগর, নতুনগার সহ আশপাশের গ্রামের মানুষেরা কয়েকশত বাশের পাটা, পলিথিন, নেট দিয়ে খালের মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরে। যার ফলে আমাদের গ্রামের অধিকাংশ মাছের ঘের ডুবে যায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

খাল পরিস্কার করার শংকরপুর ওয়ার্ডের মেম্বার মাষ্টার শফিউল আজম উপস্তিত থাকলেও খাল খনন ও পরিস্কারের বিষয়ে সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি।

জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, খাল খনন ও পা-টা পরিষ্কারের বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়