শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা ৪দিনের বৃষ্টিতে ৭২০ হেক্টর আমন বীজতলা নষ্ট ও জনজীবন বিপযার্স্ত

সাতক্ষীরার কলারোয়ায় ৪দিনের টানা হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাতে কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার পৌরসদরসহ ১২টি ইউনিয়নের ৭২০ হেক্টর আমন বীজতলা ১২০০ হেক্টর ফসলি জমি। এছাড়া গত বৃহস্পতিবার সারাদিনের অনবরত বৃষ্টিতে এলাকার নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।এলকাবাসীরা জানান বৃষ্টি হলেই এলাকা তলিয়ে যায় এবং পানিবন্দি অবস্থায় চরম দূভোর্গের মধ্যে বসবাস করতে হয়। কয়েক দিনের ভারি বৃষ্টিতে উপজেলায় শতশত পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে।

এ ছাড়া উপজেলার জাপাঘাট, কাজীরহাট এলাকায় ওল চাষীরা ও পটল চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে সবজিখেত ও আমনের ধানের বীজতলা নষ্ট হয়েছে। একই সঙ্গে ভারি বৃষ্টিতে উপজেলার দেয়াড়া এলাকার কপোতাক্ষ বেড়িবাঁধে ভাঙন নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।

উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা  রবীন্দ্রনাথ মন্ডল  বলেন, টানা বৃষ্টিতে  ছোট-বড় প্রায় শতাধিক পুকুর, ঘের পানিতে তলিয়ে গেছে।তবে এভাবে ভারী বৃষ্টিপাত হলে মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতি হয়ে যাবে।  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জমিতে বর্তমানে পুঁইশাক, কাঁচামরিচ, করলাসহ নানা ধরনের সবজি চাষ হচ্ছে। টানা বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় সবজিচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কোঠর লকডাউন ও অন্য ভারী বৃষ্টিপাতের পানিতে প্লাবিত হওয়ায় খেটে খাওয়া দরিদ্র মানুষ বিপাকে পড়েছেন। পানিবন্দী হয়ে ভোগান্তিতে রয়েছে অসংখ্য মানুষ।

দিনমজুর ভ্যানচালকসহ নানা পেশার মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।উপজেলার জাপাঘাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে এ বছর ফসলে ভাল দাম পাইনিই, সেই লছলাভ সামলাতেই না সামলাতেই আবারও আকাশ বৃষ্টির ভারী বর্ষনে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক