শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই সাতক্ষীরার কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ১১ টায় বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উৎসব। কলারোয়ার কয়লার খৃীষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এর পরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। এতে যোগ দেন স্থানীয় খ্রীষ্টান ও হিন্দু ধর্মাবলম্বীরা। উপস্থিত খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় দিন উপলক্ষে কলারোয়ার ২৫টি গির্জা ও ক্যাথেলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন কলারোয়া থানা পুলিশ। কয়লার বড়দিন উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার ধর্ম যাজক বালক পুরোহিত ফাদার লরেন্স ভালতী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, কলারোয়া উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি.প্রশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিবাস্টিন মন্ডল, কয়লার খৃীষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল প্রমুখ। এদিকে কলারোয়া উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি.প্রশান্ত মন্ডল জানান-প্রতিটি গীর্জাকেই এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এবার বড় দিনের উৎসব পালন করা হয়। চার্চগুলোতে প্রার্থনার পাশাপাশি বর্ণিল আলোকসজ্জায় সাজানো বড়দিনের ক্রিসমাস ট্রি ও ফুলে ফুলে ঢেকে দেয়া হয় স্বজনদের সমাধি। সেখানে প্রদীপ ও আগরবাতি জ্বালিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেছেন তারা। গির্জার ধর্মযাজক ফাদারের সাথে দিনের শেষ প্রার্থনায় পুণ্যার্থী অংশ নেন। সেখানে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়। এছাড়া বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার ২৫টি স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত