বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টু’র দাফন সম্পন্ন

কলারোয়ার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টুর (৫৯) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(২৪ সেপ্টেম্বর) আছর বাদ জগনান্দকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাযা নামাজ শেষে ঝিকরগাছা উপজেলার বাঁগআচড়াস্থ জগনানন্দকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ মো. হুমায়ুন কবির।

জানাযাপূর্ব আলোচনা করেন- মরহুমের কর্মস্থল কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান নেছারউদ্দীন, কলারোয়ার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মরহুমের ছোট ভাই এ্যাড: আমিনুর রহমান হিরু।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার সামছুর রহমান লাল্টু, শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, মরহুমের ভায়রা শিক্ষক ও সাংবাদিক মোতাহার হোসেন মধু, মিডিয়া কর্মী রকনউদ্দীনসহ সহকর্মীবৃন্দ ও অসংখ্য মুসুল্লিগণ।

উল্লেখ্য, প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টু বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ (ইন্না….রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কণ্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়