বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফসলি জমিতে পুকুর কেটে মাটি যাচ্ছে ইটভাটায়, ট্রাক্টরে বিপর্যস্থ রাস্তা ও মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের রতনপুরে ফসলি মাঠে চলছে অবাধে পুকুর খনন। খননকৃত সেই মাটি বিক্রি হচ্ছে ইটভাটায় আর মাটি বহনের কাজে ব্যবহৃত দানবাকৃত ট্রাক্টরের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্থ হচ্ছে চলাচল করা রাস্তা। বিপর্যয়ের মধ্যে রয়েছেন স্থানীয় জনসাধারণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর মাঠে প্রায় ১০/১৫ বিঘার উপরে ফসলের জমিতে পুকুর খনন করা হচ্ছে। একই মাঠের নাটার বিলে অপর দুইটি ঘের কাটা হচ্ছে ভেকু মেশিন দিয়ে। খননকৃত পুকুর ও ঘেরের মাটি বিক্রি করা হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটায়।

কয়েকজন কৃষক জানান, ‘ফসলি জমির উপর দেখা যায়- একপাশে ধানের চারা লাগানো আছে। অন্যপাশে কৃষকেরা পেঁয়াজের চারা লাগাচ্ছেন। এর পাশেই চাষ করা হচ্ছে সারি সারি মুসুরির আবাদ। আর একপাশে দেখা যায় সরিষা লাগানো আছে। কিন্তু দানব ভেকু মেশিনের কাছে এসব ফসল যেন অসহায়, সব ফসল চলে যাচ্ছে ভেকু মেশিনের কোপে পুকুরের গর্ভে। সব মিলিয়ে তিন ফসলি জমি দিন দিন হারিয়ে যাচ্ছে পুকুর গর্ভে।’

কিছুদিন আগেও জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এই অভিযান পর্যাপ্ত নয় বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো বলেন, ‘পুকুর খননের ফলে একদিকে হারাচ্ছে ফসলি জমি, অন্যদিকে পুকুর খননের মাটি ট্রাক্টর-ট্রাক দিয়ে বহন করে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এতে রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটু পানি পড়লেই বা বৃষ্টি হলেই রাস্তার উপরে পড়ে থাকা মাটিতে কর্দমাক্ত হয়ে যায়। এতে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে।’

সব মিলিয়ে পুকুর খনন করে লাভবান হচ্ছেন পুকুর খননকারীরা, মাটি ব‍্যবসায়ী ও ইটভাটার মালিকরা। অন্যদিকে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ জনগণকে, আর এতে নষ্ট হচ্ছে সরকারি কোটি কোটি টাকার রাস্তা।

এ বিষয়ে মুঠোফোনে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। খুব দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব