বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা

সারা দেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় শুক্রবার থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ জনস্বার্থে আরোপিত ৫ দফা সরকারী বিধিনিষেধ কার্যকর করতে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ’র যুগ্ম সচিব মো: সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরোপকৃত বিধিনিষেধ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯- এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ২১ জানুয়ারী শুক্রবার থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

তিনি করোনা ভাইরাস বিস্তার রোধের আরোপিত ৫ দফা বিধিনিষেধ জনসাধারনকে মেনে চলার আহবান জানান। বিধি নিষেধগুলো হলো-১. ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২.বিশ্ববিদ্যালয় গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে। ৩. সামাজিক-রাজনৈতিক-ধর্মীয়- রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাগম করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ-২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। ৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানা সমূহে কর্মকর্তা- কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব গ্রহণ করবেন। ৫. বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ইতোমধ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘করোনা মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, পৌর সদর সহ বিভিন্ন স্থানে মাংকিং ও বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে করোনা প্রতিরোধে সরকারি আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য জনগণকে আহবান জাননো হয়েছে। প্রসঙ্গত: কলারোয়া উপজেলায় গত ৩ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৩ ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ (করোনা আক্রান্ত) হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু