বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৫ আগস্ট) উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়।

বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্র অংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রেখে স্কুলের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। সিনিয়ির শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ইউপি সদস্য ওসমান গনি, ইউপি সদস্য আব্দুর রশিদ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আখতার, শিক্ষার্থী আবু সাঈদ, আল মামুন, আফরোজা খাতুন, তন্ময় সরকার, আব্দুল্লাহ ও মুন্নি খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, স্বপন সরকার, বদরুজ্জামান, শুভংকর মজুমদারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আ: সালাম।

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়
সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র অংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমজেদ হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুছ।

সোনার বাংলা ডিগ্রী কলেজ
সোনার বাংলা ডিগ্রী কলেজ বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে। এদিন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধুর (অস্থায়ী) প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ
চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। আলোচনা সভা ও পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা সহ নিহত তার পরিবারের সকল শহীদদের প্রতি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ গর্ভনিং বডির সভাপতি এ.বি.এম মিজানুর রহমান ভার্চুয়ালী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ দিকে, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন