বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (১৫আগষ্ট) সকালে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনক ও শহীদদের প্রতি আ’লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পৌর সভা মিলনায়তনে উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ ও পৌর সভার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াদুদ ঢালী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি নূরুল ইসলাম।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আ’লীগ নেতা অধ্যাপক ইউনুছ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জি,এম সফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, আকিদুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, নফিকুল ইসলাম, দিতী খাতুন, যুবলীগ নেতা মোস্তাক আহম্মেদ, সঞ্জয় কুমার সাহা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, আ’লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা সাঈদ হোসেন, মাহফুজুর রহমানসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানের পর উপস্থিত দলীয় নেতা-কর্মীরা কাঙ্গালি ভোজে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই আ’লীগসহ মহিলা আ’লীগের নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন।

এ দিকে, জাতীয় শোক দিবসে উপজেলার কেরালকাতা ইউনিয়নসহ ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন