বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একসময় থাকতেন ভারতে

কলারোয়ায় ভারতীয় অভিযোগে বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

বাংলাদেশি নাগরিক, আগে একসময় ভারতে থাকতেন। এখন দেশেই বাড়িতে থাকেন। তবু ভারতীয় নাগরিক অভিযোগে আটক হয়েছেন।
কলারোয়ায় স্বামী-স্ত্রী ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মাস্টার পাড়ার জনৈক আতিয়ার রহমান মাস্টারের বাড়ীর সামনে।

আটককৃরা হলো কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আমীর আলী সরদারের ছেলে জাকির সরদার (৫৫) ও তার স্ত্রী পারুল সরদার (৪৪)।

খুলনা র‌্যাব-৬ এর লবনচরা ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দু’জনকে আটক করা হয়। আটককৃতরা ভারতীয় নাগরিক সোনাবাড়ীয়ায় অবস্থান করছে মর্মে অভিযোগ রয়েছে।

এদিকে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম জানান, জাকির সরদার ও তার স্ত্রী পারুল সরদার দীর্ঘ ১৫/১৬ বছর ধরে সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের বসবাস করছে। জাকির সরদারের সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নম্বর-১৯৭০৮৭১৪৩৯৪১০২৪৯১, তারিখ-২-৮-২০১৫ইং ও পারুল সরদারের সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নম্বর-১৯৮২৮৭১৪৩৯৪১০২৪৮৫, তারিখ-২-৮-২০১৫ইং। এমনকি তাদের দুজনের ভোটার ডাটা এন্টিতে নিবন্ধন হয়েছে। তার স্লিপও রয়েছে।

ওই এলাকার ফয়জুল ইসলাম জানান, তার মামাতো ভাই জাকির সরদার। তারা এর আগে ভারতে থাকতো। কেউ হয়রানী করতে মিথ্যা তথ্য দিয়ে খুলনা র‌্যাব-৬ এর সদস্যদের ভুল বুঝিয়ে জাকির সরদার ও পরুল সরদারকে আটক করেছে।

এঘটনায় বুধবার (২৪নভেম্বর) কলারোয়া থানায় একটি পাঁসপোর্ট আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩৮(১১)২১ ইং।

এদিকে আটককৃতরা এই মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব