মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র সকল প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হুমায়ুন কবির

কলারোয়ায় ’মুজিববর্ষ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের” সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে”মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল মাঠে দৃষ্টি নন্দিত ব্যাডমিন্টন কোর্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠিত ৮জুটির খেলাটি উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে ক্রীড়া প্রেমী মানুষের মাঝে এবং নতুন প্রজন্মের কাছে খেলাধূলায় জ্ঞান অর্জনের সাথে সাথে শরীর চচার্ ও মানসিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যাশায় জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহনে ’মুজিববর্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন। তিনি ক্রীড়া ব্যক্তিত্ব সহ সকল ক্রীড়াপ্রেমী মানুষদেরকে স্ব-পরিবারে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি উপভোগ করার আমন্ত্রণ জানান। খেলার আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে শনিবার সন্ধ্যা ৭ টায়” মুজিববর্ষ ব্যাডমিন্টন টূর্ণামেন্টে” অংশগ্রহণ করবেন বাংলাদেশের  সিঙ্গেল দলের চ্যাম্পিয়ান খেলোয়াড় সোয়াদ এবং ডাবলস চ্যাম্পিয়ানের লিপটন।

এ ছাড়াও ডাবলস’ এ জুটি হিসাবে খেলবেন খেলোয়াড় লালচাঁদ ও পরশ, তুহিন ও লিপটন, অনিক ও রিয়াদ, ওহিদুল ও শুভ, সোয়াদ ও নাজমুল, রাকিব ও অন্তর, অপু ও জাবের, শিবগাত ও গালিব জুটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করবেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচাজ(ওসি) নাসির উদ্দীন মৃধা সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। প্রসঙ্গত, মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সফল করতে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টের সবুজ চত্বরটি আলোক সজ্জ্বায় সজ্জিত হয়ে ক্রীড়া প্রেমী মানুষের মাঝে দৃষ্টি নন্দিত হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু