বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউন কঠোর অবস্থানে, ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়ায় লকডাউনের প্রথম দিন উপজেলা ও থানা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। এ সময় আইন অমান্য করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

সারা দেশের ন্যায় বুধবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ মানাতে উপজেলা ও থানা প্রশাসন লকডাউন নিয়ন্ত্রনে উপজেলার সর্বত্র অবস্থান করেছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বামনখালী বাজারে আইন অমান্য করার অপরাধে এক বস্ত্র বিতানের মালিককে ৫ হাজার টাকাসহ কয়েকজনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। কঠোরতার সাথে লকডাউন পরিচালনা ও আদালতের সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। আদালতের বেঞ্চ সহকারি আ: মান্নানের সহযোগীতায় আরও উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তাসহ সদস্যবৃন্দ। লকডাউনের প্রথমদিনে পৌর সদরে অতিব জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। পৌরসভার প্রধান প্রধান সড়ক, চৌ-রাস্তা মোড়, সরকারি কলেজ বাসস্টান্ড, থানা মোড়, উপজেলা পরিষদ মোড়, পশুহাট মোড়সহ বিভিন্ন স্থানে অযথা মানুষের চলাচল, দোকানপাট, পরিবহন চলাচল করতে দেখা যায়নি। তবে পৌরসভার তরকারি (কাঁচা বাজার), মুদি বাজার, মাছ ও মাংস বিক্রয় স্থলে সকালের দিকে ক্রেতা সাধারনের ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা সাধারন জানান, বৃহস্পতিবার থেকে এ সকল বাজার সরকারি কলেজ মাঠে উন্মুক্ত স্থানে স্থানান্তরিত হলে ভিড় আর পরিলক্ষিত হবে না।

এ দিকে, যশোর-সাতক্ষীরা কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানের প্রবেশদ্বারের মহাসড়কে বুধবার সকাল থেকে কলারোয়া থানা পুলিশ কঠোর অবস্থানে লকডাউন নিয়ন্ত্রণ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত