রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউন চলছে, মহেন্দ্র-ইজিবাইকও চলছে! তবে জনশুন্য বাজার

করোনায় টালমাটাল দেশের সীমান্ত জেলা সাতক্ষীরা। জেলাজুড়ে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে বিধি-নিষেধ আরোপ করে লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। গোটা জেলায় শনিবার থেকে ৭দিনের জন্য ‍শুরু হয়েছে সেই লকডাউন। সকাল থেকে দূরপাল্লা কিংবা আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, মার্কেট, দোকানপাট। তবে বন্ধ নেই ইজিবাইক, মহেন্দ্র ও স্থানীয় যানবাহন। রীতিমতো ঠেসাঠেসি করে যাত্রী নিয়ে মহাসড়কসহ স্থানীয় গ্রামাঞ্চলের রুটে হরহামেশা চলতে দেখা গেছে মহেন্দ্র, ইজিবাইককে।

শেখ সেলিম হোসেন নামে কলারোয়ার এক ব্যবসায়ী জানান, ‘সকাল থেকে দফায় দফায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশসহ সংশ্লিষ্টরা লকডাউন বাস্তবায়নে মহড়া দিয়েছেন। চিরচেনা জনসমাগমপূর্ণ চৌরাস্তা মোড় থেকে কাচাবাজার এলাকা ছিলো অনেকটা জনশুন্য। গোটা কলারোয়া বাজারই হয়ে পড়ে ফাঁকা। তবে রাস্তায় অন্যদিনের তুলনায় যাত্রীবাহী ইজিবাইক ও মহেন্দ্র বেশি চলতে দেখা গেছে। এমনকি হাসপাতাল রোডের মহেন্দ্র স্ট্যান্ড, সরকারি কলেজ বাসস্ট্যান্ড, নদীর ওপার মহেন্দ্র স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নির্দিষ্ট রুটে ওইসকল যানবাহনকে চলতে দেখা গেছে।’

হাসানুর, সোহাগ, সাগর, মোস্তাকসহ অনেকে জানান, ‘দোকানপাট বন্ধের পাশাপাশি মানুষের যাতায়াত বন্ধ করলে করোনা অনেকটা রোধ করা যেতো। ইজিবাইক, মহেন্দ্রযোগে মানুষ একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করার ফলে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে।’
তারা ইজিবাইক, মহেন্দ্রসহ স্থানীয় যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হওয়ার অনুরোধ করেন।

এদিকে, শনিবার অসহনীয় গরমের সাথে যোগ হয় বিদ্যুত ‘না থাকা’। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত