শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি আবু সাইদ, সাবেক সাংগাঠনিক সম্পাদক শেখ জনি প্রমুখ।

পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এর আগে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নেতাকর্মীরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিলন, মামুন, মঈন, শাওন, ইকবাল, শামিম, হ্যান্ডলিং শ্রমিক লীগের সভাপতি আনারুল, ইজিবাইক মালিক শ্রমিক সমিতির খন্দকার বাবলু হোসেন, লাল্টু হোসেন, জনি, রেজাউল, শামিম, মহসিন হোসেন খোকা, আক্তারুজ্জামান টিটুল, ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আমিনুর, রেজাউল, চঞ্চল, রফিকুল, ওয়েল্ডিং শ্রমিক লীগের সভাপতি মামুনুর, সম্পাদক মনিরুল ইসলাম, আঞ্চলিক শ্রমিক লীগের আলমগীর, শফি, খোকন, খোরশেদ, মিন্টুসহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল