মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সীমান্তে এক রোহিঙ্গাসহ ১০ ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে এক রোহিঙ্গা ও নারী-পুরুষসহ ১০জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার রাতে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কলারোয়ার মাদরা, কাঁকডাঙ্গা ও তলুইগাছা সীমান্ত থেকে তাদের পৃথক ভাবে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭), সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), একই উপজেলার মুকুন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবীর হোসেন (১৬) ও আসিফ কবীর (১৪), উখয়ার রেহিঙ্গা শরনার্থী শিবিরের নাজির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪১), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মিলন শেখের ছেলে মাহাবুব শেখ (২৫), একই উপজেলার জামিলডাঙ্গা গ্রামের চাঁন খার স্ত্রী কুয়াছিনা (৩২) ও যশোরের কোতোয়ালি থানার ছাবরা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩৫)।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে আসার সময় কলারোয়ার মাদ্ররা, তলুইগাছা ও কাঁকডাঙ্গা সীমান্ত থেকে এক রোহিঙ্গাসহ ১০জনকে আটক করে।

আটককৃতদের সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহছানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তাদেরকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত