মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত

ভারতে করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ রয়েছে। তবে যারা সে দেশের ভ্রমন, ব্যবসা বানিজ্য, চিকিৎসা সহ নানাবিধ কাজে যেয়ে আটকা পড়েছিল তারা বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে প্রবেশ করছে। তাদের এই ফেরা নিয়ে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল স্থল বন্দর এলাকা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এই পথে আসা যাত্রীদের সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছে প্রশাসন।

বেনাপোলের ১৩ টি আবাসিক হোটেল সহ যশোর শহরের বিভিন্ন হোটেলে এসব যাত্রীরা থাকছে। এরই মধ্যে আজ বেনাপোলে দুটি হোটেলে থাকা ৫ জন যাত্রী করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হয়েছে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় সাধারন মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। এর আগে, গত মে মাসে বেনাপোল শহরের আশে পাশে ১১ জন করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হয়েছে।

বেনাপোলের মৌ হোটেল ও নিশাত নামে দুটি হোটেলে করোনা পজিটিভে আক্রান্ত হয়েছে ৫ জন। এর মধ্যে নিশাত হোটেলে পিরোজপুর জেলার জয় হালদার (৪০) রক্তিম (৫), মনিকা বৈরাগী (৩২) এবং মৌ হোটেলে খুলনার জয়ন্তী রানী (৩২) ও রিম্পা বশাক (৫৫)।

স্থানীয় আওয়ামীলীগ নেতা আশাদুজ্জামান আশা বলেন, সীমান্ত শহর বেনাপোল। এই শহরে বৈধ পাসপোর্ট যাত্রী ছাড়াও অবৈধ পথে অনেক বাংলাদেশী নাগরিক প্রবেশ করে। এরা বর্তমান সময়ে দেশে আসায় এবং পাসপোর্ট যাত্রীদের হোটেলে রাখায় বেনাপোলের মানুষ শঙ্কিত। এছাড়া যারা ভারত থেকে আসছে তাদের এই শহরের আবাসিক হোটেলে রাখলেও নেই কোন সু পরিকল্পনা। এরা হোটেল থেকে নেমে ঘোরা ফেরা ও কেনাকাটা করে আবার হোটেলে প্রবেশ করছে। এদের অবাধে ঘোরা ফেরার কারনে এই শহরে আশঙ্কজনক হারে করোনা সংক্রমণ জীবানু ছড়িয়ে পড়তে পারে।

বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য কর্মী হাসান শিমুল ও মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা ভারত থেকে আসছে এবং করোনা নেগেটিভ সনদ নিয়ে আসছে তাদের বাংলাদেশেও পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। যে পাচঁজনের করোনা পজিটিভ ধরা পড়েছে এরা গত ১৮ তারিখে বেনাপোলে প্রবেশ করে। এসব যাত্রীদের ওই আবাসিক থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের