সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবু সাঈদ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে।

থানার এসআই আবু সাঈদ জানান, সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুরারীকাটি গ্রামের মধ্যে থেকে আটক করা হয়।

সে স্ত্রী হত্যার মামলার এজাহারভুক্ত আসামী।

মামলার বাদী হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের খন্দকার ইসরাইল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন ওরফে সেলি (৩৮) জানান, তার কন্যা লাবণী খাতুন (১৯) কে প্রেমের সম্পর্কে জড়িয়ে দেড় বছর পূর্বে বিবাহ করে আবু সাঈদ।
বিবাহের পর থেকে মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো সে। প্রায় সময় মারপিট করে জখম করে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে নির্যাতন করে আসছিল। ২১ নভেম্বর রাত ৮টার দিকে আমার মেয়ে ফোন করে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে রাত কথাও বলে।

তিনি আরো বলেন, ২২ নভেম্বর রাত ২টার দিকে আমার জামাই আবু সাঈদ ফোন করে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। প্রথমে তিনি বিশ্বাস করেন নি। কিছুক্ষণ পর ফোন করে জানায়, তোমার মেয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। তখন তিনি তার স্বামীকে সাথে নিয়ে কলারোয়া সরকারি হাসপাতালে গিয়ে দেখেন জরুরি বিভাগের বেডের উপর তার মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে।
হাসপাতালের ডাক্তাররা জানায়, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যার পরে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

এ ঘটনায় নিহত মেয়ের মা সেলিনা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় ৩৬(১১)২১ নং মামলা দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন