মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তিন শিক্ষকের সংবাদ সম্মেলন

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার বিকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আ. রব স্কুল জাতীয়করণ করার নাম করে স্কুলের বিভিন্ন শিক্ষকের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমার কাছ থেকে প্রথমে ৫২২০০ টাকা নেন। পূনরায় তিনি আরও টাকা দাবী করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে প্রধান শিক্ষক আ. রব আমার উপর তেড়ে উঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি বিভিন্ন সময় আমাকে হয়রানি করে থাকেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, স্কুল জাতীয়করণ করার নামে প্রত্যেক শিক্ষকের নিকট থেকে ১ লাখ করে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করেছেন।

তিনি এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী শিক্ষক মাহফুজা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা