শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন অথবা পুরাতন যে কোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, প্রত্যেক নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না।

এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেটিং অ্যান্ড রেজিলেন্স ফর নেট’ প্রকল্পটি একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণের আগে ২০ বার ভাবতে হবে। দরকার হলে বিদ্যমান ভবনগুলো সংস্কার করে ব্যবহার করতে হবে।

সরকারি ৭৬ কোটি টাকা ব্যয় করে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলেন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্প্যাপস ইন বাংলাদেশ’ প্রকল্প গ্রহণ করা হয়। এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয় না করে এই ধরনের প্রকল্প ক্লাইমেট ফান্ড থেকে নেওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী