শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া এলাকায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারী) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্পেটিং রাস্তা নির্মাণ
কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর
মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ
চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আশরাফুল কবীর খোকন, কবির হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, অলোক ঘোষ প্রমুখ।

সদরের ধুলিহর ইউনিয়নের মেইন রোড হতে দরবাস্তিয়া অভিমুখে ফয়জুল্লাহপুর কালভার্ট পর্যন্ত ১ কিঃ মিটার কার্পেটিং রাস্তা ৮০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরা বাস্তবায়ণে সড়কটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে এমপি রবির উদ্ভাবন উঠান বৈঠকে কথা দেওয়া রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করে
এলাকাবাসীর দাবী পূরণ করায় এমপি রবিকে মন খুলে দোয়া ও আর্শিবাদ করেছে এলাকাবাসী।
এসময় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা বলেছে এমপি তো এমনই হওয়া উচিত। যে কথা সেই কাজ। তারা বারবার তাদের মাঝে এমপি রবিকে চাই।’ এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত