শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের জলাবায়ু ট্রাস্টের ঘর দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জলবায়ু ট্রাস্টের প্রাকৃতিক দুর্যোগরোধ ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় গত ২০১৯ সালের জানুয়ারীতে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মৃত রূপ গাজীর পুত্র, হোসেন আলী গাজী (৬৫), একই গ্রামের, শহর আলী গাজীর পুত্র কাসেম আলী (৬০) ও একই গ্রামের মৃত ঝড়ো গাজীর পুত্র সামাদ আলী গাজী (৫২) সহ আরো অনেকের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুনর্বাসন প্রকল্পের ঘর দেয়ার নাম করে লক্ষাধিক টাকা নেয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে। সে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের, শামসুদ্দিন গাজীর পুত্র। শহিদুল ইসলাম ক্ষমতাসীন দলের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে থাকে। এমনকি উপজেলার বিভিন্ন জায়গায় এরকম প্রতারণা করে আসছে বলে জানা গেছে।

এ বিষয়টি ধলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হকের কাছে জানতে চাইলে, তিনি এ প্রতিনিধিকে বলেন, শহিদুল ইসলাম যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এলাকাবাসির দাবি বিষয়টি অতি দ্রুত তদন্ত পূর্বক প্রতারক শহিদুল ইসলামকে আইনের আওতায় আনা হোক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড