বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল, স্বামী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আত্মহত্যা নাকি হত্যা -এনিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেছেন।

এ ঘটনায় পুলিশ গৃহবধুর স্বামী মাহমুদুল হাসানকে আটক করেছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় দক্ষিন শ্রীপুর ইউপি’র সোনাতলা গ্রামের মোবারক আলী মাস্টারের বাড়িতে ঘটেছে।

মৃত গৃহবধূর সাহিদা সোনাতলা গ্রামের মাহামুদুল হাসানের স্ত্রী ও বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আমিরুল ইসলাম মোড়লের কন্যা।

থানা ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে সাহিদা খাতুন হাসি (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যার গুজব ছড়ানোর অভিযোগ ওঠে।
তারা জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়ির গোসলখানায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার দাবী করলেও লাশের কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ পাওয়া গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। স্বামী মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে সাহিদার শশুর ও শাশুড়ীকে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু