শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে

বিগত ইউ,পি নির্বাচনে পক্ষে কাজ না করায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী সংকজ ঘোষ ও তার স্ত্রীকে বেধড়ক পিটিয়ে পানিতে ফেলে চুবিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় ইউ,পি সদস্য আজিবর ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের জাফরপুর মোড় নামক স্থানে।

ওই সময় গুরুতর আহত ব্যবসায়ী সংকজ ঘোষকে (৫০) স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা। আহত ব্যবসায়ী সংকোচঘোষ তেতুলিয়া গ্রামের অনন্ত ঘোষের পুত্র। উক্ত ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ইউ,পি সদস্য আজিবর রহমানসহ ৬/৭ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে থানায় একটি এজাহার দায়ের করেছে।

তবে ব্যবসায়ীকে মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে ইউ,পি সদস্য আজিবর রহমান সাংবাদিকদের জানান বিগত ইউ পি নির্বাচনে সে আমার প্রতিপক্ষ হয়ে কাজ করে তারপরও সোমবার সন্ধ্যায় আমাকে গালিগালাজ করায় মারধর করা হয়েছে। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করতে পারে কিনা সে প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।

তেতুলিয়া গ্রামের প্রত্যক্ষদর্শী ভবেশ ঘোষ, মলিনা ঘোষ, সালাম, সাবেক ইউপি সদস্য বাবলু সহ হাসপাতালে ভর্তি ভুক্তভোগী সংকোচ ঘোষ সাংবাদিকদের জানান তেতুলিয়া গ্রামের সহদেব সরকারের সঙ্গে হিমাদ্রি সরকারের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে।

উক্তবিরোধকে কেন্দ্র করে গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে তদন্তের সময় সংকজ ঘোষ হিমাদ্রির পক্ষে যাওয়ার জের ধরে তাকে পূর্ব পরিকল্পিতভাবে ইউ,পি সদস্য আজিবর রহমান তার পুত্র নাজমুল হোসেন, সোহাগ হোসেন, শ্রীধর সরকার, সহদেব সরকার সহ আরো ৪/৫ জন ধরে বেধড়ক পিটিয়ে পানিতে ফেলে চুবিয়ে হত্যা করার চেষ্টা করে। সময় তার নিকট থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

ঘটনায় থানার উপ পরিদর্শক মিলন জানান, তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত