বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় দুই আসামি কারাগারে

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহকে কেন্দ্র করে তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা, মোবাইল ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা এবং একটি ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক।

বৃহস্পতিবার (২৩ মে) মামলার ১নং আসামি তপু গাইন (৩৬) ও আব্দুর রশিদ গাজী (৪০) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী ‘দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা ও গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারেন। গত ১৯ মে তিনি, সাংবাদিক আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী ওই বাড়িতে যেয়ে ১০/১২ জন শ্রমিককে ময়দা মিশ্রিত পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা অবস্থায় দেখতে পেয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে উজিরপুর বাজার এলাকায় তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের কয়েকজন সহযোগী তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে। এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও তার কাছে থাকা মোবাইল ফোন, ব্যুম এবং ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এ ঘটনায় সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে তপু গাইন ও রশিদ গাজীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯/০৫/২০২৪ খ্রি.)।

মামলা দায়েরের পর আসামিরা ২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেন। এ সময় তারা কালিগঞ্জ প্রেসক্লাব নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে কথিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে সাংবাদিক ও জিএম আব্দুল্লাহ আল মামুন এর বিপক্ষে একটি প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেন। কিন্তু শুনানী শেষে বিজ্ঞ বিচারক নয়ন বিশ্বাস মামলার এক নম্বর আসামি তপু গাইন ও দুই নম্বর আসামি আব্দুর রশিদ গাজীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ এপ্রিল চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা চিংড়িতে পুশ সিন্ডিকেটের শক্ত ঘাঁটিতে অভিযান পরিচালনা করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেদিন লক্ষাধিক টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্টের পাশাপাশি পুশ সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রশিদ গাজীসহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুশের সাথে জড়িত আব্দুস সালাম, তপু গাইন, খোকাসহ আরও কযেকজন অসাধু মাছ ব্যবসায়ী।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন