বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠান

হাজার হাজার সমর্থকের সরব উপস্থিতিতে জামজমকপূর্ণ পরিবেশে অভিষেক হলো কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন এবং ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু ও ফারজানা শওকত আফি’র।

রোববার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তারালী ইউপির চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী পাঁচবছর আমি আপনাদের কল্যাণে কাজ করার জন্য সর্বদা চেষ্টা করবো। উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। আমি কালিগঞ্জকে স্মার্ট উপজেলা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদেরও স্মার্ট হতে হবে।

চলার পথে কাজের ক্ষেত্রে ভুল হলে সেগুলো অবগত করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, ভালবাসার মানুষ ছিলেন। আমি তার সন্তান হিসেবে সারাজীবন আপনাদের ভালবাসা নিয়ে বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মৌতলা ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর মাহফুজা পারভীন খুকু, চাম্পাফুল ইউপি’র মেম্বর সাইলুজ্জামান সাইলু প্রমুখ।

কালিগঞ্জ আদর্শ মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার আহম্মেদসহ উপজেলার বিভিন্ন ইউপি’র মেম্বার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ দায়িত্বভার বুঝে নেন এবং কার্যক্রম শুরু করেন।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার