মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লা নগরীর টমছম ব্রিজে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় মঙ্গলবার ফুটপাথের উপর নির্মিত ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই স্থাপনার কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীর সকল ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে এক মাস ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবারও জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের নির্দেশনায় এবং সিটি করপোরেশনের কারিগরি সহায়তায় নগরীর ব্যস্ততম টমছম ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা নগরীর বেশির ভাগ ফুটপাথ দখল হয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়। পরে ওই সভায় সিদ্ধান্ত হয় নগরীর সকল ফুটপাথ দখলমুক্ত করার।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল