শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ বিতরণ

যশোরের কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ২৮ মে সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্ব ও বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জল ব্যানার্জী, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাংবাদিক দিলীপ মোদক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস ও সমাজসেবক আব্দুল গফফার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর