সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিধবা নারীর বতসঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ভস্মীভুত

সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক বিধবা নারীর বসত ঘরে আগুন দিয়ে ভস্মীভুত করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ২৭ তারিখ গভীর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত হযরত আলী মোল্লার বিধবা মেয়ে হাসিনা বেগমের বাড়িতে।

সরেজমিনে ঘটনাস্থলে যাওয়ার পর অভিযোগকারী বিধবা হাসিনা বেগম প্রতিবেদককে জানাই, তার এক মাত্র মেয়ে হিরা সুলতানার সাথে ইসলামী শরীয়ত সম্মতভাবে বিবাহ হয় সাতক্ষীরা পিটিআই মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা কারিগরের পুত্র মনিরুলের সাথে। বিবাহের পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার ওপর নির্যাতন চালাতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে সে চলে আসে বাপের বাড়িতে। এর মধ্যে গত ৮ মাস পূর্বে তার গর্ভে জন্ম গ্রহণ করে এক ফুটফুটে পুত্র সন্তান। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে পিতা-মাতাকে ত্যাগ করে হিরা সুলতানার স্বামী চলে আসে শ্বশুর বাড়িতে। পরে তার শ্বশুর বাড়ির লোকজন কৌশলে তার স্বামীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাতে থাকে। সর্বশেষ চেষ্টা ব্যর্থ হওয়ায় তার মামা শ্বশুর আশাশুনি থানার নছিমাবাদ গ্রামের গোলাপ সরদারের পুত্র সোহরাব হোসেন সুকৌশলে গত ২৭ তারিখ দিবাগত রাতে পেট্রোল দিয়ে তার ঘরে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায় বলে জানায়। ক্ষতির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বসতঘরে নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

এদিকে হিরা সুলতানার স্বামীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মামার সম্পর্কে আমার শ্বশুরবাড়ির লোকজন যে অভিযোগ দিয়েছে তাহা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মামা এ ধরনের জঘন্য ঘটনা ঘটাতে পারে না। আমার মামাকে ফাসানোর জন্য যড়যন্ত্র করা হচ্ছে।
হিরা সুলতানার মামা শ্বশুর সোহরাবের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না এবং এর সাথে কোন অবস্থায় আমি জড়িত না।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু