বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাময়িক বহিষ্কার

নিজের ফেইসবুক আইডিতে শেখ পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ, চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ায় যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটে তার নিজ ফেইসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ, চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক পোস্ট দেন। বিষয়টি তাৎক্ষণিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনকে জানান। দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলীয় শৃঙ্খলার পরিপন্থি এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার হীন চক্রান্ত বলে বিবেচিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ফেইসবুকে বঙ্গবন্ধু বা তাঁর পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দেয়া হয়নি। তার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করতে পারেন না।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শীঘ্রই কার্যানির্বাহী কমিটির সভা ডেকে তার বিষয়ে কনফর্মেশন নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ