মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিড-১৯ প্রতিরোধকল্পে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে কলারোয়ায় ইউএনওর অনুরোধ

কোভিড- ১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক ভিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস, ৩ জুলাই প্রেরিত, স্মারক নং- ০৫.৪৪.৮৭৪৩.০০৭.০২.০১৮.২২-৯৩৩ এ স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- ৪৫.১৭০.০০১.০০.০০.০০৫.২০২০/১০৩ মোতাবেক কোভিড- ১৯ প্রতিরোধকল্পে একাধিক নির্দেশনা বাস্তবায়নে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে প্রচারে সহায়তা, সকল ক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, “নো মাস্ক নো সার্ভিস” নীতি প্রয়োগ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করা, ধর্মীয় প্রার্থনার স্থান সমূহ( মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা, জ্বর, সর্দি, কাশি, বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেষ্ট করার জন্য উদ্বুদ্ধ করা, দোকান, শপিংমহল, বাজার, ক্রেতা- বিক্রেতা, হোটেল- রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের বিষয়ে সকল মনজিদে জুম্মার নামাজে খুতবায় ইমামগণকে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগনের মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হওয়ায় করারোয়া পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নে এলাকাভিত্তিক উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে অনুরোধক্রমে সকলের সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত