বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

শনিবার দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তারপর বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে চলমান ইস্যুর সমাধান হয়।

এ সময় তিশা বলেন, ‘আমার আসলে ওভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি জানি। আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখপ্রকাশ করছি।’

ডিবি প্রধান হারুন বলেন, অভিনয়শিল্পী তানজিন তিশা আমাদের কাছে একটি অভিযোগ করেছে। সেটা আজ উভয় পক্ষ বসে সমঝোতা করে তিশা তার অভিযোগ প্রত্যাহার করেছেন।

এরআগে তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব হন বিনোদন সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন তারা। এ সময় তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা।

এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিশার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

ঘটনার সূত্রপাত অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে। এরপর একজন গণমাধ্যমকর্মী তার নিজস্ব সোর্সে জানতে পারেন ‘অ্যাবরশ’ করিয়েছেন তানজিন তিশা। এই ব্যাপারে ওই গণমাধ্যমকর্মী অভিনেত্রীর কাছে জানতে চান। এরপর এ অভিনেত্রী সেই সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের উড়িয়ে দেওয়াসহ নানা ‘ঔদ্ধত্যপূর্ণ’ কথা বলেন। এ নিয়ে ফের ডিবি কার্যালয়ে আসেন অভিযোগ জানাতে। সেখানেও নানা ‘ঔদ্ধত্যপূর্ণ’ কথা বলেন তিনি। এরপর দেশের বিনোদন সাংবাদিকমহল এক হয়ে এর প্রতিবাদ জানায়।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত