বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাদ্যমন্ত্রী অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহজনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। তবে রবিবার সকালে আরও বেশি অসুস্থ বোধ করায় তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে ঢাকায়।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে সাধন চন্দ্র মজুমদার নওগাঁয় যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

গত শুক্রবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে মন্ত্রী শারীরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন রয়েছে।

এ কারণে জেলা সিভিল সার্জন মন্ত্রীকে পরামর্শ দেন ঢাকা যাওয়ার।

কিন্তু তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রফেসর সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বাড়িতে থেকেই।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, মন্ত্রীর শারীরিক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর