খুলনায় ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত


খুলনার জিরোপয়েন্টে বালুবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৬৫) নামের অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নগরীর দারোগাপাড়ার মসজিদ লেন এলাকার মৃত মাহবুব হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জিয়োপয়েন্ট ও জয়বাংলা মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন।
হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক অলোকেশ চন্দ্র তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটির চাকা তার শরীরের ওপর দিয়ে গেলে কোমরের মাঝামাঝি অংশ থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ভায়রা মো. কামরুজ্জামান জানান, মিজানুর রহমান কৃষি ব্যাংকে চাকরি করতেন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন


