মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুর লাম্পি স্কিন ডিজিজে দিশেহারা রাজগঞ্জের গরু পালনকারি ও খামারিরা, মারা গেছে ৫ গরু

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস রোগ। রাজগঞ্জের বিভিন্ন এলাকায় এ রোগ মারাত্মক আকার ধারণ করেছে।

গত কয়েক দিনে লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ গরু মারা গেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন গরু পালনকারি কৃষক ও খামারিরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন ও সময় নিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ।

জানা যায়- রাজগঞ্জের রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি ও মশি^মনগর ইউনিয়নে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ। এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বাড়ছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত গরুর সংখ্যা।

ব্যাপক ভাবে গরুর এ রোগ দেখা দেয়ায় দিশাহারা হয়ে পড়েছে গরু পালনকারি কৃষকরা ও খামারিরা। স্থানীয় গরুর মালিকরা জানান- আক্রান্ত গরুর প্রথমে জ্বর, ব্যথা ও গলা ফুলে যায়, খাবারে অরুচি দেখা দেয়। শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার গুটি বা ফোস্কা ওঠে, পায়ে এবং শরীরের নিম্নাংশে পানি জমে ফুলে যায়।

এক পর্যায়ে গুটি বা ফোস্কা ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয়। এ রোগ এক গরু থেকে ছড়িয়ে পড়ছে অন্য গরুতে। আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না তেমন সুরাহা। অধিকাংশ গরু মারা যাচ্ছে। চিকিৎসা করেও রোগ না কমায় হতাশায় পড়েছে গরুর মালিকেরা। রাজগঞ্জের হানুয়ার গ্রামের রনি হোসেন জানান- হঠাৎ গরুর জ্বর আসে এরপর গায়ে ও গলার পাশে ফোস্কা উঠে গরু অসুস্থ হয়ে পড়ে।

তেমন খাবার খাচ্ছে না দুর্বল হয়ে পড়ছে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে লাভ হচ্ছে না। হানুয়ার গ্রামের গরু পালনকারি সাথি বেগম জানান- স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ধরনের ওষুধ খাওনোর পরও কোন লাভ হচ্ছে না।

প্রায় ২৫ দিন চিকিৎসা করার পর গরুর সম্পূর্ণ গা ফেটে গন্ধ বের হচ্ছে। এলাকায় নতুন করে আরও অনেক গরু আক্রান্ত হয়েছে। খোজ নিয়ে জানা গেছে- সম্প্রতি লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে রাজগঞ্জের হানুয়ার গ্রামের সাহাদুজ্জামারে একটি, ছাকাত মাস্টারের একটি, মোরশেদ আলীর একটি, কোমলপুর গ্রামের শুধাংশুর একটি, খালিয়া গ্রামের ইন্দ্রজিতের একটি গরু মারা গেছে।

এদিকে এ রোগের চিকিৎসা দিতে রীতিমত হিমশিম খাচ্ছে স্থানীয় প্রাণী চিকিৎসকেরা। তারা কৃষকদের সচেতন ও গোয়াল ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন।

স্থানীয় এক পল্লী প্রাণী চিকিৎসক জানান- আক্রান্ত গরুকে স্বাভাবিক খাবারের পাশপাশি বেশী করে স্যালাইন খাওয়াতে হবে। মুখে স্যালাইন খাওয়াতে না পারলে শরীরে পুশ করতে হবে। আতঙ্কিত না হয়ে চিকিৎসা দিতে হবে।

গরু পালনকারি কৃষকরা ও খামারীরা জানান- সরকারি ভাবে এখনো কোনো ভ্যাটেনারি মেডিকেল টিম গ্রামে সরেজমিনে আসেনি। তাদের খোজও পাওয়া যাচ্ছে না। ফলে স্থানীয় পল্লী প্রাণী চিকিৎসকেরায় আমাদের ভরসা।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া