সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির পিরোজপুরে একটি ঘেরে লুটপাট, হামলা, ভাংচুরের অভিযোগে এজাহার দায়ের

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর মৌজায় একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে ভোলানাথপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহমান মোল্যার পুত্র আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে আশাশুনি থানা ও সেনা ক্যাম্প বরাবর এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার সময় পিরোজপুর গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন, দূর্গাপুর গ্রামের মৃত নূরুল আমিন সরদারের পুত্র আনোয়ার পারভেজ গংরা বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দা, লাঠি, লোহার রড, মাছ ধরার টানা জাল, খেপলা জাল, ঝুড়ি বস্তা নিয়ে আবু বক্কারের ঘেরের কর্মচারী আমিরুলকে মারপিট করে তাড়িয়ে দেয়।

তখন আমিরুল আবু বক্কার সিদ্দিককে জানালে তিনি ঘেরে এসে মাছ ধরতে নিষেধ করেন। নিষেধ করার পর পরই আসামীরা আবু বক্কারকে হত্যার হুমকি দিয়ে মারার জন্য এগিয়ে আসেন।

এসময় আসামীরা আবু বক্কার সিদ্দিকের ঘের থেকে সাদা মাছ যার আনুমানিক ১ লক্ষ টাকা, আটন পাটা নেট যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও বিভিন্ন জিনিষপত্র ভাংচুর বাবদ ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করে চলে যায়। এব্যাপারে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে ১৭ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী